Latest

National

সেভ দ্য রোড-এর পরিকল্পনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১০ মে, ২০২৬ ১:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘আকাশ-সড়ক-রেল ও নৌপথকে দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে ১৮ বছরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক একটি পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ মে বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ তাজ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সেভ দ্য রোড-এর চেয়ারম্যান মো. আখতারুজ্জামান।

সভায় সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাইফুল ইসলাম চৌধুরী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, আকরাম হোসেন খান, জিয়াউর রহমান জিয়া ও কালাম ফয়েজী।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সেভ দ্য রোড-এর কার্যক্রমের ফলে লক্ষ লক্ষ মানুষ সচেতন হলেও বিভিন্ন সময় সংশ্লিষ্ট মহলের কারণে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা কোনোভাবেই সচেতন নাগরিক সমাজ মেনে নিতে পারে না। তারা বলেন, সচেতন নাগরিক সমাজের আগ্রহী স্বেচ্ছাসেবী ও চিন্তাশীল মানুষদের সেভ দ্য রোড-এর সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে হবে।

সভাপতির বক্তব্যে মো. আখতারুজ্জামান বলেন, সেভ দ্য রোড-এর কার্যক্রমকে গতিশীল করতে সারাদেশে সদস্য সংগ্রহের সিদ্ধান্ত নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। তিনি বলেন, আকাশ, সড়ক, রেল বা নৌপথ—কোনো ক্ষেত্রেই তারা নতুন কোনো দুর্ঘটনা দেখতে চান না।

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন