Latest

Country

শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

রবিবার, ১০ মে, ২০২৬ ১২:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাগুরার শ্রীপুর উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে বিষধর সাপের কামড়ে আজাদ মৃধা (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

তিনি উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর মহেশপুর গ্রামের তমিজউদ্দীন মৃধার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ৯ মে (শনিবার) সকালে নিজ কৃষিজমির কলার বাগানে কীটনাশক স্প্রে করার পর তিনি গড়াই নদীতে গোসল করতে যান। এ সময় নদীর পাড়ের কাশবনের মধ্যে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপে তাকে কামড় দেয়।

পরে স্থানীয়রা তাকে দ্রুত কবিরাজের কাছে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

২২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন