Latest

Country

ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় নিহত কিশোরগঞ্জের যোদ্ধা

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

রবিবার, ১০ মে, ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক যুবক রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে তাঁর পরিবার।

নিহত মো. রিয়াদ রশিদ (২৮) করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা এবং আব্দুর রশিদের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।

নিহতের বাবা, জাফরাবাদ উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদ জানান, শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে রাশিয়ায় অবস্থানরত রিয়াদের বন্ধু লিমন দত্ত ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তাঁদের মৃত্যুর খবর জানান। লিমনের বরাতে তিনি বলেন, গত ২ মে রুশ সীমান্ত এলাকায় ইউক্রেনীয় বাহিনী ড্রোন হামলা চালায়। এতে রিয়াদসহ দুই বাংলাদেশি ও একজন নাইজেরীয় নাগরিক নিহত হন। হামলায় আরও তিনজন আহত হন।

তিনি আরও জানান, রিয়াদ ও লিমন গত ৭ এপ্রিল রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। রিয়াদের ব্যাচ নম্বর ছিল ৭৩৫। ওই হামলায় লিমন একটি পা হারান এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও মেসেঞ্জারে জানান তিনি।

রিয়াদের চাচাতো ভাই জহিরুল ইসলাম বলেন, গত বছরের অক্টোবরে একটি কোম্পানির কাজে রাশিয়ায় যান রিয়াদ। তবে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন—এ তথ্য পরিবার জানত না। পরিবারের সঙ্গে রিয়াদের সর্বশেষ কথা হয় গত ২৮ এপ্রিল। এরপর ২৯ এপ্রিল রাত ১০টা পর্যন্ত তাঁকে মেসেঞ্জারে অনলাইনে দেখা গিয়েছিল।

এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ রিয়াদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে সরকারিভাবে এ ঘটনায় এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

২৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন