Latest

Country

ফরিদপুরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ৯ মে, ২০২৬ ৫:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর শহরের মোল্লাবাড়ি সড়কের নতুন বাজার এলাকায় নুসরাত জাহান মিম (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে।

নিহত মিম ওই এলাকার মৃত সাইদুর রহমান সুজনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, নতুন বাজার এলাকার মো. আফজাল হোসেনের তিনতলা ভবনের দ্বিতীয় তলায় নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে গলায় ফাঁস নেয়। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত পুলিশে খবর দেন।

খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এখনো পর্যন্ত আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন