Latest

Country

জয়পুরহাট ডায়াবেটিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, বাজেট অনুমোদন

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

শুক্রবার, ৮ মে, ২০২৬ ১১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ‘জয়পুরহাট ডায়াবেটিক সমিতি’র দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে পৌর শহরের বাবুপাড়ায় অবস্থিত ডায়াবেটিক হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে এ সভার আয়োজন করা হয়।

সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সওদাগর মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সরদার রাশেদ মোবারক, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সমিতির সহ-সভাপতি ও জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব এবং সাংবাদিক আবু বকর সিদ্দিকসহ অনেকে।

সভায় সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লেবু ২০২৪–২০২৫ অর্থবছরের বার্ষিক কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। পাশাপাশি ২০২৫–২০২৬ অর্থবছরের জন্য ২ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৫০০ টাকার প্রস্তাবিত বাজেটও উপস্থাপন করা হয়।

উপস্থিত জীবন সদস্য ও সাধারণ সদস্যদের কণ্ঠভোটে প্রস্তাবিত প্রতিবেদন ও বাজেট সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন