Latest

National

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ: তিন দিনব্যাপী জাতীয় আয়োজন শুরু

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

শুক্রবার, ৮ মে, ২০২৬ ৫:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশ্বজনীন বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ। বাংলা ভাষা ও সাহিত্যের অগ্রপথিক হিসেবে তাঁর সাহিত্য, সংগীত ও দর্শনকে স্মরণে রেখে দেশব্যাপী শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় কর্মসূচি।

‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ প্রতিপাদ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল কেন্দ্র কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি। এখানে আজ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পর্যায়ের মূল আয়োজন শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

স্বাগত বক্তব্য দেবেন- অধ্যাপক ওয়াকিল আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে কবিগুরুর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থানেও আয়োজন চলছে। নওগাঁর পতিসর রবীন্দ্র কুঠিবাড়িতে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী।

সিরাজগঞ্জের শাহজাদপুর কুঠিবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী। খুলনার দক্ষিণডিহিতেও পৃথক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় উদ্বোধনী আয়োজনে প্রায় এক ঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এতে নৃত্য, সংগীত ও আবৃত্তি থাকবে। একই সঙ্গে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার মাধ্যমে দিনটি উদ্‌যাপন করা হচ্ছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চার দিনব্যাপী এই উৎসবে দেশের সব জেলা শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও টেলিভিশন চ্যানেল পৃথক অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

রবীন্দ্রনাথের জীবন, সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।

৪২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন