Latest

Country

ভাওয়াল ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানের চাপায় নারী ভিক্ষুক নিহত

শরিফুল ইসলাম, গাজীপুর
শরিফুল ইসলাম, গাজীপুর

শুক্রবার, ৮ মে, ২০২৬ ১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুর সিটি কর্পোরেশনের মাস্টারবাড়ি এলাকার ভাওয়াল ফিলিং স্টেশনে পাম্প কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও যানবাহনের অনিয়ন্ত্রিত প্রবেশের কারণে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে তেল নেওয়াকে কেন্দ্র করে তাকওয়া পরিবহন ও সোনার বাংলা ট্রান্সপোর্ট এজেন্সির দুটি কাভার্ড ভ্যান একসঙ্গে পাম্পে প্রবেশ করে। এতে আগে তেল নেওয়া নিয়ে প্রতিযোগিতার সময় একটি কাভার্ড ভ্যান পাম্পে অবস্থানরত এক ভিক্ষুক নারীর ওপর উঠে যায়। ঘটনাস্থলেই ওই নারী মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর তাকওয়া পরিবহনের গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করে। অন্য কাভার্ড ভ্যানটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যায়।

নিহত নারীর নাম মোছা. আনেছা বেগম (৫৫)। তিনি মৃত আমির হোসেনের স্ত্রী। তার স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কড়ইকান্দা মির্জাপুর এলাকা। বর্তমানে তিনি গাজীপুর সদর উপজেলার উত্তর সালনা এলাকায় আ. গফুরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

স্থানীয়দের অভিযোগ, পাম্পে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী থাকলেও যানবাহন নিয়ন্ত্রণে তাদের কোনো কার্যকর ভূমিকা দেখা যায়নি। তাদের দাবি, অব্যবস্থাপনার কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

খবর পেয়ে সদর মেট্রো থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

৪৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন