Latest

Country

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৯ তরুণ-তরুণী

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শুক্রবার, ৮ মে, ২০২৬ ১:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রাম-এ বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ৩৯ জন তরুণ-তরুণী। পুরো নিয়োগ প্রক্রিয়ায় তাদের খরচ হয়েছে মাত্র ১২০ টাকা আবেদন ফি।

স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিতদের অনেকেই নিম্নবিত্ত পরিবারের সন্তান। অতিরিক্ত অর্থ ব্যয় বা কোনো ধরনের তদবির ছাড়াই শুধুমাত্র যোগ্যতা ও কঠোর পরিশ্রমের ভিত্তিতে তারা চাকরির সুযোগ পেয়েছেন।

ফলাফল প্রকাশের পর নির্বাচিতদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকের চোখে দেখা যায় আনন্দের অশ্রু। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় পরিবারগুলোতেও বিরাজ করছে উৎসবের আমেজ।

কুড়িগ্রাম-এ এ ধরনের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ তরুণদের মধ্যে আস্থা ও অনুপ্রেরণা তৈরি করবে এবং মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

এ বিষয়ে খন্দকার ফজলে রাব্বি বলেন, “মেধাবী ও দক্ষদের চাকরি হয়েছে। ভবিষ্যতে নিয়োগপ্রাপ্তরা দেশ ও জনগণের সেবায় সততা, নিষ্ঠা ও মানবিকতা নিয়ে দায়িত্ব পালন করবে।”

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন