Latest

Country

জামালপুরে ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে পরিমাণে কম জ্বালানি সরবরাহের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার সদরে অবস্থিত রোকেয়া ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম। তিনি জানান, চলমান জ্বালানি সংকটের মধ্যে গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি দেওয়ার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেলে স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।

৩২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন