Latest

Country

গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে মানববন্ধন, কেক কাটা ও রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট।

আজ বৃহস্পতিবার (০৭ মে) সকালে গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সামনের সড়কে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন সংগঠনটির সদস্যরা। এতে তারা হাত ধরাধরি করে মানবতার সেবার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান। এছাড়া বক্তব্য রাখেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস এবং যুব প্রধান জুবায়ের খান।

আলোচনা সভা শেষে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট অফিসে কেক কাটা এবং রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান জুবায়ের খান বলেন, “গোপালগঞ্জে রেড ক্রিসেন্টের সদস্যরা আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। করোনা মহামারি থেকে শুরু করে এখন পর্যন্ত তারা মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন মানুষকে রক্তদান করছে।”

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান বলেন, “রেড ক্রস ও রেড ক্রিসেন্টের সদস্যরা বিশ্বব্যাপী আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। এ দিবসের মাধ্যমে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আরও এগিয়ে যাবে।”

২২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন