Latest

Country

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর মৃত্যু

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ৪:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিলুফা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) সকাল ৮টার দিকে পৌরসদরের চতুল রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিলুফা ওই উপজেলার পৌরসদরের ছোলনা গ্রামের ভ্যানচালক আরব আলীর স্ত্রী। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটিয়াপাড়া থেকে রাজশাহীগামী একটি ট্রেন আসার সময় নিলুফা ট্রেনের সামনে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নিলুফা তিন সন্তানের জননী ছিলেন। সকালে বাড়ি থেকে বের হওয়ার পরই এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা গেছে।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন