Latest

Country

চরাঞ্চলে স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত: নৌ অ্যাম্বুলেন্স চালু করলেন এমপি বুলবুল

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ৩:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের দুর্গম চরাঞ্চলে বসবাসকারী মানুষের জন্য চিকিৎসা সেবা সহজলভ্য করতে ‘নৌ অ্যাম্বুলেন্স’ চালু করা হয়েছে। সদর আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল নিজস্ব অর্থায়নে এই সেবা চালু করেন। বুধবার (৬ মে) বিকেলে পদ্মা নদীর তীরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নারায়ণপুর ও চর আলাতুলি ইউনিয়নবাসীর জন্য এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নৌ অ্যাম্বুলেন্সটিতে জরুরি চিকিৎসা সহায়তার জন্য অক্সিজেন সিলিন্ডার, স্ট্রেচার ও হুইলচেয়ারসহ প্রয়োজনীয় সরঞ্জাম রাখা হয়েছে। নদীপথে রোগী পরিবহনের পর স্থলপথে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য আলাদা অ্যাম্বুলেন্স সুবিধাও রাখা হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা পাবেন স্থানীয় বাসিন্দারা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বুলবুল বলেন, চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। তাদের কষ্ট লাঘব এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, আর সেই অধিকার নিশ্চিত করতে সরকার ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় এমপি বুলবুল চরাঞ্চলে শিগগিরই একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন