Latest

Country

মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী তন্ময় সরকারের মৃত্যু

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ১২:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সাথে ধাক্কা লেগে তন্ময় সরকার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের সদর উপজেলার জামালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তন্ময় সরকার সদর উপজেলার চান্দা গ্রামের তপন সরকারের ছেলে। তিনি জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, তন্ময় সরকার বুধবার দুপুরে মোটরসাইকেলে করে জামালগঞ্জ চারমাথা বাজারে গরুর দুধ বিক্রি করতে যাচ্ছিলেন। পথে জামালপুর এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর সাথে ধাক্কা খান এবং গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন