Latest

Country

গোপালগঞ্জে অবৈধ ইটভাটা: ৪ মালিককে ১৬ লাখ টাকা জরিমানা

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ৬ মে, ২০২৬ ১১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও মাটি কাটার অনুমতি না থাকার অভিযোগে অভিযান চালিয়ে চারটি ইটভাটার মালিককে মোট ১৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (৬ মে) বিকেলে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় নেতৃত্ব দেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদিন খান প্রিন্স, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক অনিরুদ্ধ দেব রায় জানান, অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগের ভিত্তিতে সদর উপজেলার সোহাগ ব্রিকস, রাজ ব্রিকস, স্টার ব্রিকস ও শিয়ার ব্রিকসে অভিযান চালানো হয়।

অভিযানকালে দেখা যায়, এসব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই এবং মাটি কাটার কোনো বৈধ অনুমতিও নেই। এ অপরাধে সোহাগ ব্রিকসকে ৪ লাখ টাকা, রাজ ব্রিকসকে ৩ লাখ টাকা, স্টার ব্রিকসকে ৪ লাখ টাকা এবং শিয়ার ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ১৬ লাখ টাকা।

তিনি আরও জানান, জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট ইটভাটাগুলোর চুল্লি ভেঙে ফেলা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী চারটি পৃথক মামলা দায়ের করা হয়।

পরে জরিমানার পুরো ১৬ লাখ টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয় বলে জানান তিনি। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন