Latest

Country

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বুধবার, ৬ মে, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা মারা গেছেন।

বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তিনি ১৯৪৪ সালে ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। প্রয়াত মো. জাফর আলী সরকারের স্ত্রী বেগম জেবুন নেসা ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষিকা, পাশাপাশি তিনি একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী হিসেবে পরিচিত ছিলেন।

উল্লেখ্য, তিনি গত বছর ২০২৫ সালের ১৫ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং তখন থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি এবং ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ আসর ময়মনসিংহ ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে ময়মনসিংহের গুলকি বাড়িতে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হবে।
 

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন