Latest

Country

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণ: হালিম বাহিনীর প্রধান কেফায়েত উল্লাহ নিহত

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

বুধবার, ৬ মে, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র হামলায় রোহিঙ্গা গ্রুপ ‘হালিম বাহিনী’র প্রধান কেফায়েত উল্লাহ হালিম নিহত হয়েছেন। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর সদস্যরা এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরও দুইজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর পুরো ক্যাম্প এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যার পর উখিয়ার নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কেফায়েত উল্লাহ হালিম কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের বাদশা মিয়ার ছেলে। আহতরা হলেন একই ক্যাম্পের মোহাম্মদ উল্লাহ ও নুর মোহাম্মদ।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমীন জানান, ক্যাম্প-৮ ইস্ট (বালুখালী) এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজ নিজ শেডে ফিরছিলেন কেফায়েত উল্লাহ হালিমসহ তিনজন। পথে ক্যাম্প-৮ ইস্টের এ/৩২ পয়েন্ট ও ৭ নম্বর ক্যাম্প এলাকার মাঝামাঝি তরজার ব্রিজ এলাকায় পৌঁছালে আরসা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত স্থান ত্যাগ করে।

হামলার খবর পেয়ে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থার অবনতি হওয়ায় কুতুপালং এমএসএফ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কেফায়েত উল্লাহ হালিম মারা যান।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন