Latest

Health

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার ঊর্ধ্বগতি, একদিনে হাসপাতালে ভর্তি ৭৬ জন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ৬ মে, ২০২৬ ৪:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডায়রিয়ার প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক ডায়রিয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন। এছাড়া শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, গোমস্তাপুরে ১০ জন, নাচোলে ২ জন এবং ভোলাহাটে ৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, আগে ভর্তি থাকা ৪৬ জনের সঙ্গে নতুন ৫৫ জন যুক্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা দাঁড়ায় ১০১ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৯ জন রোগী।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তাপমাত্রা বৃদ্ধি ও বিশুদ্ধ পানির অভাব ডায়রিয়ার প্রকোপ বাড়ানোর অন্যতম কারণ। এ অবস্থায় সবাইকে নিরাপদ পানি পান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

২৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Health নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন