Latest

Country

মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ৬ মে, ২০২৬ ২:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলার বছিরননেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ ০৫ মে (মঙ্গলবার) জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জনাব মৌসুমী মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো. নজরুল ইসলাম। এছাড়াও শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় বালক বিভাগে সিরাজদিখান উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং লৌহজং উপজেলা দল রানার্সআপ হয়। অন্যদিকে বালিকা বিভাগে টংগিবাড়ী উপজেলা দল চ্যাম্পিয়ন এবং শ্রীনগর উপজেলা দল রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলগুলোর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত চেতনা এবং নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে। তারা শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।
 

২৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন