Latest

Country

গোমস্তাপুরে ৬০ হেক্টর আধাপাকা ধান পানিতে তলিয়ে

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ৬ মে, ২০২৬ ২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও টানা তিন দিনের বৃষ্টিতে বিস্তীর্ণ ধানক্ষেত প্লাবিত হয়েছে।

এতে প্রায় ৬০ হেক্টর (সাড়ে ৪০০ বিঘা) জমির আধাপাকা ধান পানির নিচে তলিয়ে গেছে।

মঙ্গলবার (৫ মে) দুপুর পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী রাধানগর ইউনিয়নের বিল তিলনা, তিলকুচ, সুখডোবা ও গুমরোহিল এলাকার ধানক্ষেত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। হঠাৎ পানি বৃদ্ধির কারণে কৃষকেরা চরম বিপাকে পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে আধাপাকা ধান আগেভাগেই কেটে ঘরে তুলছেন।

তবে একসঙ্গে ধান কাটার কারণে এলাকায় তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে। এতে শ্রমিক মজুরি কয়েকগুণ বেড়ে গেছে এবং পরিবহন খরচও বৃদ্ধি পেয়েছে, ফলে কৃষকদের অতিরিক্ত চাপ পড়ছে।

স্থানীয় কৃষক সরিফুল ইসলাম জানান, সুখডোবা বিলে তার ১০ বিঘা জমির ধানের মধ্যে আড়াই বিঘা ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে। শ্রমিকের অভাবে বাকি ধান কাটতে তিনি হিমশিম খাচ্ছেন।

অন্যদিকে কৃষক সালাম মণ্ডল জানান, তার ১০ বিঘার মধ্যে মাত্র এক বিঘার ধান ঘরে তুলতে পেরেছেন। প্রতি বিঘা ধান কাটতে শ্রমিকদের প্রায় ১ হাজার টাকা করে দিতে হচ্ছে, পাশাপাশি নৌকা ভাড়া যোগ হওয়ায় খরচ আরও বেড়ে গেছে।

এ বিষয়ে কৃষি বিভাগ জানিয়েছে, উজানের পানির চাপ সামাল দিতে বিল এলাকায় অস্থায়ী মাটির বাঁধ নির্মাণের চেষ্টা চলছে। একই সঙ্গে কৃষকদের দ্রুত ধান কেটে নিরাপদে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।

গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন বলেন, পরিস্থিতি উদ্বেগজনক। উজানের ঢলে ধানক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কৃষকদের পাশে থাকার চেষ্টা চলছে।

১৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন