Latest

Country

গোপালগঞ্জে ২ ইটভাটায় ৭ লাখ টাকা জরিমানা

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ৬ মে, ২০২৬ ১:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং মাটি কাটার অনুমোদন না থাকায় অভিযান চালিয়ে দুটি ইটভাটার মালিককে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ মে) বিকেলে সদর উপজেলার ডোমরাশুর ও গোলাবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় নেতৃত্ব দেন।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদিন খান প্রিন্স, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগের ভিত্তিতে প্রথমে ডোমরাশুর এলাকার এফ এম ফুলমালা ব্রিকসে অভিযান চালানো হয়। সেখানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং মাটি কাটার অনুমোদন না থাকায় ভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে একই উপজেলার গোলাবাড়িয়া এলাকার নিগি ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়। একই ধরনের অপরাধে ওই ভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে দুটি ইটভাটার চুল্লি ভেঙে ফেলা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী দুটি মামলা দায়ের করা হয়েছে। আদায়কৃত ৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক অনিরুদ্ধ দেব রায় জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন