Latest

Country

নড়াইলে জেলা পর্যায়ে জাতীয় সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ১১:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইল জেলায় জেলা পর্যায়ে জাতীয় সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু বকর রিয়াজুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার মো. বদিউজ্জামান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার খন্দকার দেলোয়ার হোসেন, নড়াইল পুলিশ লাইন জামে মসজিদের খতিব ও জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা বিলাল হোসাইনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা পর্যায়ে বিজয়ীরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
 

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন