Latest

Country

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে টেন্ডার বাক্স ছিনতাই

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ১০:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ভবনে টেন্ডার জমা দেওয়ার সময় টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার নির্ধারিত সময়ে দরপত্র জমা চলাকালে হঠাৎ একদল ব্যক্তি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে টেন্ডার বাক্সটি ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় উপস্থিত ঠিকাদার ও কর্মকর্তাদের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরডিএ কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, টেন্ডার প্রক্রিয়ার সময় পক্ষ-বিপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সঠিক কারণ ও জড়িতদের শনাক্তে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

আরডিএ কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর ভবন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন