Latest

Country

ভোলার ইলিশায় আগ্নেয়াস্ত্র, ও মাদকসহ সন্ত্রাসী আটক 

স্টাফ রিপোর্টার, ভোলা
স্টাফ রিপোর্টার, ভোলা

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোলার ইলিশা এলাকায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (৫ মে ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভোলা সদর থানার কোরালিয়া খায়েরহাট এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মো. জাকির হোসেন ঢাকা থেকে কর্ণফুলী-১৩ লঞ্চে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ ভোলার উদ্দেশে রওনা হয়েছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৫ মে ভোর ৩টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ইলিশা তুলাতুলি মোহনা সংলগ্ন এলাকায় ওই লঞ্চে বিশেষ অভিযান চালায়। তল্লাশির সময় লঞ্চ থেকে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গোলা এবং প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক জাকির হোসেন (৪২) ভোলা সদর থানার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

আটক ব্যক্তিসহ জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

কোস্ট গার্ড জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

২১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন