Latest

Country

সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে প্রবাসীর স্বর্ণালংকার ছিনতাই

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৯:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি ওভারপাসের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভোর আনুমানিক ৪টার দিকে মালয়েশিয়া ফেরত প্রবাসী আব্দুল মালেক ওই সড়ক দিয়ে যাওয়ার সময় ৭ থেকে ৮ জন অজ্ঞাত ব্যক্তি তার গাড়ির গতিরোধ করে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। পরে তারা তাকে মারধর করে এবং তার কাছ থেকে প্রায় সাড়ে আট ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) ওমর ফারুক জানান, ভুক্তভোগী এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

২৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন