Latest

Literature

প্রতিবাদে অপবাদ

লাকি জাদু
লাকি জাদু

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতিবাদে যদি অপবাদ জোটে—
নীরব প্রস্থানই ভালো,
এই বোধ আজ বুকের ভেতর
জমেছে অন্ধকার কালো।

বলেছিলাম সত্যের কথা,
দাঁড়িয়েছিলাম ন্যায়ের পক্ষে,
তবু কেন দোষের তীর এসে
বিদ্ধ হলো আমার বক্ষে?

শব্দগুলো আজ বিষের মতো,
প্রতিটি কথা দহন,
মুখোশপরা মানুষের ভিড়ে
হারায় সত্যের চিহ্ন
ক্ষোভ জমে ওঠে নিঃশব্দ আগুন।

দাউ দাউ করে জ্বলে,
চিৎকারগুলো আটকে রাখি,
ভেঙে যাই নিজের ছলে।

কেন সত্য বলাই আজ অপরাধ
এই সমাজের চোখে?

বিচারের পাল্লা হেলে পড়ে
মিথ্যার ভারী পাশে,
সত্য তখন নিঃসঙ্গ হয়ে
দাঁড়িয়ে থাকে নিরাশে।

তাই নীরবতায় গুটিয়ে নিই
সব অগ্নিময় ভাষা,
সব লড়াই জয় করার নয়—
কিছুতে থাকে পরাজয় আশা।

চলে যাওয়া মানেই হারা নয়,
এ এক গভীর জেদ,
পদে পদে পাওয়া অপবাদ
তিলে তিলে ঠেলে দেয়,
নীরবতার প্রতিবাদ।

৩১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Literature নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন