Latest

Country

ফরিদপুরে শিশু আইরিন হত্যার প্রতিবাদে উত্তাল জনতা, মানববন্ধন ও বিক্ষোভ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৬:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে ৭ বছর বয়সী শিশু শিক্ষার্থী আইরিন আক্তার (কবিতা)-এর ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সোমবার (৪ মে) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে গেরদা ইউনিয়নবাসী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকাবাসীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবী সংগঠন “মানুষ মানুষের জন্য”-এর সভাপতি মো. জাহিদ। এসময় বক্তব্য দেন অ্যাডভোকেট মেহেরুন্নেসা স্বপ্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজ, মুখ্য সমন্বয়ক জেবা তাহসিন, গেরদা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. জাকারিয়া, জুবায়ের হোসেন, যুবদল নেতা কাকন মিয়া, মানবতার কল্যাণে ফরিদপুর সংগঠনের সভাপতি মোহাম্মদ সিয়াম, এনামুল চৌধুরী, এস এম রফিকুল ইসলাম, হাজ্জাজ বিন ইউসুফসহ অনেকে।

এছাড়া নিহত শিশুর পরিবার থেকে বাবা বাঁকা মিয়া ও মা তাহমিনা বেগম বক্তব্যে কান্নাজড়িত কণ্ঠে ন্যায়বিচার দাবি করেন। বক্তারা এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন ইসরাফিল মৃধা (২৪), শেখ আমিন (১৯) ও নাছিমা বেগম (৪৫)। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলছে।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন