Latest

Country

কারাগারে থাকা আ.লীগ নেতা তুহিন প্যারোলে মুক্ত হয়ে বাবার জানাজায় অংশগ্রহণ

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

মঙ্গলবার, ৫ মে, ২০২৬ ৫:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক মহানগর আওয়ামী লীগের নেতা ও আইনজীবী জাহাঙ্গীর হোসেন তুহিন তার বাবার মৃত্যুতে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত হয়ে জানাজায় অংশ নিয়েছেন।

সোমবার (৪ মে) বিকেলে কঠোর পুলিশি পাহারায় তাকে কারাগার থেকে রংপুর নগরীর কেরানীপাড়া এলাকার পৈত্রিক বাসভবনে আনা হয়। সেখানে বাবার মরদেহের সামনে দাঁড়িয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

জানা যায়, তুহিনের বাবা, সাবেক ব্যাংক কর্মকর্তা ফজলার রহমান, সোমবার সকালে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেয়।

পরে বাদ আসর কেরানীপাড়া নাসিরাবাদ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আইনজীবী, আত্মীয়-স্বজনসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে নির্ধারিত সময়ের আগেই তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

পরিবার সূত্রে জানা গেছে, জানাজা শেষে মরদেহ লালমনিরহাটের কাকিনায় নিয়ে গিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, প্রায় সাত মাস আগে আদালত এলাকা থেকে জাহাঙ্গীর হোসেন তুহিনকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ তিনটি মামলা রয়েছে।

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন