Latest

Country

ময়মনসিংহে ২০২৫-২৬ অর্থবছরের প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের উদ্বোধন

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

সোমবার, ৪ মে, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় ২০২৫-২৬ অর্থবছরের প্রতিবন্ধী ভাতা প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের প্রতিবন্ধী মানুষরা প্রতিনিয়ত এক কঠিন সংগ্রামের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে। তাদের প্রতি আরও মনোযোগী হতে হবে, যাতে তারা নিজেদের কখনো বোঝা মনে না করে। তিনি জানান, এ কার্যক্রমের মাধ্যমে যারা ‘সুবর্ণ কার্ড’ পেয়েছেন, তারা আসন্ন ঈদের আগেই ভাতা প্রাপ্ত হবেন।

তিনি আরও বলেন, প্রাপ্ত ভাতা যাতে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সঠিকভাবে ব্যয় করা হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে। পাশাপাশি তিনি আর্থিকভাবে অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের পরিবারকে সমাজের বিত্তবানদের সহায়তা করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জানানো হয়, প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রমের আওতায় ৬১১ জন আবেদনকারীর মধ্যে ৫৭৯ জন ভাতা পাবেন। প্রতি মাসে ৫০০ টাকা করে এই ভাতা তিন মাস অন্তর অন্তর তাদের ব্যাংক হিসাবে প্রদান করা হবে। এ অর্থের জন্য তাদের কারও কাছে যেতে হবে না এবং কোনো মধ্যস্বত্বভোগীর দ্বারস্থ হওয়ার প্রয়োজন হবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন