Country
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ধান ব্যবসায়ী দুলাল মিয়া (৬০) দুর্বৃত্তদের হাতে গলা কেটে হত্যার শিকার হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
ময়মনসিংহের ধোবাউড়ায় ধান ব্যবসায়ী দুলাল মিয়া খুন, ২ জন আটক
আওলাদ রুবেল, ময়মনসিংহ
সোমবার, ৪ মে, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ধান ব্যবসায়ী দুলাল মিয়া (৬০) দুর্বৃত্তদের হাতে গলা কেটে হত্যার শিকার হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (৩ মে) রাত ১১টার দিকে উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, বিকেলে হালুয়াঘাটের ধারা বাজার থেকে প্রায় চার লাখ টাকা নিয়ে ফেরার পথে, দাওয়াত শেষে বাড়ি ফেরার সময় তিনি হামলার শিকার হন।
সকালে স্থানীয়রা ঘটনাস্থলে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, টাকার লোভে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ঘটনাটি ঘটার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
২০৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর