Latest

Country

টেকনাফ ক্যাম্পের রোহিঙ্গা তরুণী ইয়াবাসহ আটক, কারাগারে প্রেরণ

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

সোমবার, ৪ মে, ২০২৬ ৬:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ঢাকায় যাওয়ার পথে এক হাজার পিস ইয়াবাসহ জাহিদা বেগম (২০) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কের কলসগ্রাম এলাকায় পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক জাহিদার বাড়ি কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে স্থানীয়দের অভিযোগ, টেকনাফসহ আশপাশের বিভিন্ন রুটে চেকপোস্টে সাধারণ যাত্রীদের কঠোরভাবে তল্লাশি করা হলেও মাদক পাচারকারীরা নানা কৌশলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা ইয়াবা পাচার রোধে আরও কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

অন্যদিকে, হ্নীলা পশ্চিম সিকদারপাড়া এলাকায় রোহিঙ্গা নারীদের ভুয়া পরিচয়ে বসবাস ও বিয়ের অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। এসব বিষয়ে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন