Latest

Country

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৪

 স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ :
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ :

সোমবার, ৪ মে, ২০২৬ ৫:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এই রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। একই সময়ে নতুন করে আরও ২৩ শিশু ভর্তি হওয়ায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৮২ জন শিশু।

সোমবার (৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের হাম মেডিকেল টিমের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা।

তিনি জানান, গত ২৮ এপ্রিল বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা থেকে ৭ মাস বয়সী এক শিশুকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আনা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় নিউমোনিয়া ও হার্ট ফেইলিউরের জটিলতায় আক্রান্ত হয়ে রোববার রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ মার্চ থেকে ৪ মে পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৬৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ২২ জন শিশু ছাড়পত্র পেয়েছে। এ পর্যন্ত মোট ৯৬৩ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের  সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, ফেব্রুয়ারি থেকে ধীরে ধীরে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি সময় থেকে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। বর্তমানে হাসপাতালে তিনটি মেডিকেল টিম কাজ করছে এবং নতুন ভবনের ৮ তলায় অবস্থিত আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন