Latest

Country

হালিশহরে গোপন বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মী আটক

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

সোমবার, ৪ মে, ২০২৬ ৫:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম নগরীর হালিশহর থানার নয়াবাজার বিশ্বরোড এলাকায় একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৪ জন নেতাকর্মীকে আটক করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গতরাতে ‘তায়েফ রেস্টুরেন্ট’ থেকে তাদের আটক করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে শেখ হাসিনা ঐক্য পরিষদের একজন সংগঠকও রয়েছেন।

পুলিশ জানায়, ঘটনাটি কোনো সাধারণ সামাজিক সমাবেশ ছিল না; বরং এটি একটি গোপন বৈঠক ছিল, যেখানে সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল বলে ধারণা করা হচ্ছে। সিএমপির গোয়েন্দা সূত্রের দাবি, নিষিদ্ধ ঘোষণার পরও সংগঠনের কিছু সদস্য গোপনে সক্রিয় ছিল।

সিএমপি ডিবির উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈঠকের সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

২২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন