Latest

Country

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

সোমবার, ৪ মে, ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ কোরিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাসিবুর রহমান (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

তিনি জয়পুরহাটের কালাই উপজেলার মহেশপুর গ্রামের নিজাবুল ইসলাম হিরোর ছেলে এবং দক্ষিণ কোরিয়ার জেওনবুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

শনিবার স্থানীয় সময় মধ্যরাত (রাত ২টা) নাগাদ এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, হাসিবুর রহমান একটি ইলেকট্রিক স্কুটার চালিয়ে রাস্তা পার হওয়ার সময় মদ্যপ এক চালকের দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। রবিবার সকাল ৮টায় তার মৃত্যু হয়।

নিহতের বন্ধু মাহমুদুল হাসান জানান, হাসিব ২০২৩ সালের ডিসেম্বর মাসে উচ্চশিক্ষার উদ্দেশ্যে স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়ায় যান। সেখানে যাওয়ার মাত্র চার মাস আগে তিনি বিয়ে করেছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশিরা তার মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ায় সহায়তা করছেন। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যেও গভীর শোক বিরাজ করছে। সহপাঠী ও প্রবাসীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

৩০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন