Latest

Country

নড়াইলে ইসলামের দৃষ্টিতে শ্রমিকের অধিকার ও মর্যাদা নিয়ে আলোচনা সভা 

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

রবিবার, ৩ মে, ২০২৬ ১০:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে ইসলামের দৃষ্টিতে শ্রমিকের অধিকার ও মর্যাদা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) দুপুরে নড়াইল ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে মহান মে দিবস উদযাপন উপলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইফা জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু বাকির রিয়াজুল হক।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও জাতীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ইমাম মুফতি ওয়াকিউজ্জামান, নড়াইল জেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. জাকারিয়া, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও পুলিশ লাইন জামে মসজিদের খতিব মাওলানা বিলাল হুসাইন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ আব্দুস শুকুর এবং ফিল্ড অফিসার খন্দকার দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামী ও মানবিক মূল্যবোধ অনুযায়ী শ্রমিকের কাজের বিনিময়ের প্রাপ্য মজুরি শ্রমিকের ঘাম শুকানোর আগেই পরিশোধ করার তাগিদ দেওয়া হয়েছে। একইসঙ্গে মালিক-শ্রমিক সম্পর্ককে পিতা-সন্তানের মতো হওয়া উচিত বলে উল্লেখ করেন তারা। নিজের পরম আত্মীয়ের মতোই শ্রমিকদের সঙ্গে আন্তরিক আচরণ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা আরও বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.) শ্রমিক ও শ্রমজীবী মানুষকে অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখতেন। বক্তারা ইসলামের দৃষ্টিতে শ্রমিকের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে আন্তরিক আচরণের আহ্বান জানান।

সভায় সরকারি কর্মকর্তা, ইমাম, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

২১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন