Latest

Country

নড়াইলের কালিয়ায় পেড়লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতার

আবদুস সাত্তার
আবদুস সাত্তার

রবিবার, ৩ মে, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জারজিদ মোল্লা (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার খড়রিয়া গ্রামে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত জারজিদ মোল্লা পেড়লী ইউনিয়নের খড়রিয়া গ্রামের আব্দুস সামাদ মোল্লার ছেলে। তার বিরুদ্ধে নাশকতা, মাদক এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা একাধিক মামলা রয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, জারজিদ মোল্লা দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার আসামি হিসেবে পলাতক ছিলেন। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, “তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আদালতের নির্দেশনা ও চলমান তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন