Latest

Country

টাঙ্গাইলে ১১ দলীয় জোটের গণমিছিল, গণভোট বাস্তবায়নের দাবি

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

শনিবার, ২ মে, ২০২৬ ১১:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সার্বিক জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। এর আগে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ১১ দলের আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর জেলা শাখার আমির আহসান হাবিব মাসুদ, জামায়াতের জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, এনসিপির জেলা আহ্বায়ক কামরুজ্জামান শাওন, জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবীর, সহকারী সেক্রেটারি হুসনে মোবারক বাবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করা মানে জনগণের রায় অস্বীকার করা। তারা অবিলম্বে গণভোটের রায় কার্যকর করার দাবি জানান। পাশাপাশি জ্বালানি সংকট সমাধান ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেরও আহ্বান জানান।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন