Latest

Country

আশুলিয়ায় ১৩শ' পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আবির ইসলাম
আবির ইসলাম

শনিবার, ২ মে, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
আশুলিয়া থেকে ১৩০০ পিস ইয়াবাসহ মোফাজ্জল হোসেন সাগর (৩৩) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্যরা।

জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সকালে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক মোফাজ্জল হোসেন সাগর আশুলিয়ার সন্দীপ এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে গত রাত দেড়টার দিকে আশুলিয়া থানাধীন বিশমাইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোফাজ্জল হোসেন সাগরকে আটক করা হয় এবং তার কাছ থেকে ১৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

২৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন