Latest

Country

মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল ও সমাবেশ

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

শনিবার, ২ মে, ২০২৬ ৭:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য জোট গণমিছিল ও সমাবেশ করেছে।

আজ শনিবার সকাল ১১টায় শহরে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় শহরের নোমানী ময়দানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক এম বি বাকের।

সভায় বক্তব্য দেন আঞ্চলিক সমন্বয়কারী আব্দুল মতিন, নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান, জেলা জামায়াতের অমুসলিম বিভাগের সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাস, সাইদ আহমেদ বাচ্চুসহ অন্যরা।

বক্তারা গণভোটের মাধ্যমে গণরায় প্রাপ্ত জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারকে কঠোর হুঁশিয়ারি দেন। তারা আরও বলেন, দাবি বাস্তবায়ন না হলে গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতনের আন্দোলন গড়ে তোলা হবে।

২২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন