Latest

National

ধামরাইয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত, নির্মাণ শ্রমিকদের কার্ড ও অনুদানের দাবি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২ মে, ২০২৬ ১:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস-১ মে।

শুক্রবার বিকেলে কালামপুর আমাতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্মাণ শ্রমিকদের উদ্যোগে দিবসটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় নির্মাণ শ্রমিকরা বিভিন্ন দাবি ও সমস্যা তুলে ধরেন।

বক্তারা বলেন, ভাসমান নির্মাণ শ্রমিকরা আহত বা নিহত হলে অনেক সময় সরকারি কোনো অনুদান পান না। এ অবস্থায় শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের জন্য নিয়মিত অনুদান ব্যবস্থার দাবি জানান তারা। পাশাপাশি সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির মতো শ্রমিকদের জন্যও “শ্রমিক কার্ড” চালুর আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন, উপজেলা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা শেখ জামাল, বন্ধু মহলের সভাপতি ইয়াসিন আহামদসহ আরও অনেকে।

২১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন