Latest

Country

ফরিদপুরে সড়ক নিরাপত্তা সচেতনতায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ১ মে, ২০২৬ ৫:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
“ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে একটি সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ড্রাইভিং ট্রেডে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক সাইন, সিগন্যাল, রোড মার্কিং, ট্রাফিক আইন ও নৈতিক আচরণ সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ শামছুল আজম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর।

এছাড়াও অনুষ্ঠানে টিআই (প্রশাসন) মো. খুরশীদ আলম শিকদার, টিটিসির ইনস্ট্রাক্টর সৈয়দ আজমল হোসেন, পিডিও মামুনুর রশিদ এবং ইনস্ট্রাক্টর নাজিমুদ্দিন আলম সিরাজী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে হলে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিশেষ করে নতুন চালকদের ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীল আচরণ ও নৈতিকতার চর্চা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রশিক্ষণার্থীদের সক্রিয় অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

২৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন