Latest

Country

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শুক্রবার, ১ মে, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাকর্ম আরও জোরদার করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সঙ্গে একটি গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের কেন্দ্রীয় কনফারেন্স হলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর উপস্থিত ছিলেন।

গোবিপ্রবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পক্ষে স্বাক্ষর করেন কেন্দ্রটির প্রধান বিজ্ঞানী ড. মো. লতিফুল বারী।

এ সময় আরও উপস্থিত ছিলেন গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শরাফত আলী এবং কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল।

এই চুক্তির আওতায় গোবিপ্রবির বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল এবং কৃষি অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের গবেষণাকর্ম পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন