Latest

Country

পঙ্গু স্বামী ও শিশু সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বিয়ের আগে ইমাদ পরিবহনের সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজ্জাক শেখের একটি পা কেটে ফেলতে হয়। এরপর থেকে তিনি শারীরিক প্রতিবন্ধী অবস্থায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

প্রায় পাঁচ বছর আগে খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামের রহমান সরদারের মেয়ে রিম্পা আক্তারের (১৮) সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের দুই বছর পর তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে তাদের সংসার স্বাভাবিকভাবেই চলছিল বলে জানা যায়।

তবে গত শুক্রবার (২৪ এপ্রিল) হঠাৎ করে তিন বছর বয়সী কন্যা সন্তানকে বাড়িতে রেখে স্ত্রী রিম্পা আক্তার কোথাও চলে যান। এরপর পঙ্গু স্বামী রাজ্জাক শেখ অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

রাজ্জাক শেখ অভিযোগ করেন, তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে পরে বিয়ে করেছেন। এ ঘটনায় তিনি বুধবার (২৯ এপ্রিল) রাতে টুঙ্গিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘটনাটি টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামে ঘটায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজ্জাক শেখ গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপিনাথপুর গ্রামের রুহুল শেখের ছেলে। বিয়ের পর তিনি টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামে শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করে ভ্যান চালিয়ে সংসার চালাতেন। তাদের সংসারে তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

রাজ্জাক শেখ বলেন, ঘটনার দিন শুক্রবার (২৪ এপ্রিল) সকালে তিনি ভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। যাওয়ার আগে স্ত্রীর সঙ্গে স্বাভাবিক কথাবার্তা হয় এবং বিকালে বাড়ি ফেরার কথা জানান। কিন্তু বিকালে ফিরে এসে দেখেন তার স্ত্রী ঘরে নেই। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। তিনি আরও অভিযোগ করেন, স্ত্রী ঘর তৈরির জন্য কিস্তিতে নেওয়া এক লাখ টাকাও নিয়ে পালিয়ে গেছেন।

তিনি জানান, কয়েকদিন পর তার স্ত্রী ফোন করে জানায় যে সে গোপালগঞ্জের মুকসুদপুরে গিয়ে প্রেমিকের সঙ্গে বিয়ে করেছে এবং আর ফিরে আসবে না। একই সঙ্গে তালাকের কাগজপত্র পাঠানোর কথা বলে ফোন কেটে দেয়।

কান্নাজড়িত কণ্ঠে রাজ্জাক শেখ বলেন, “আমাদের মধ্যে কখনো বড় ধরনের ঝগড়া হয়নি। ছোটখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি হলেও স্বাভাবিক সংসার চলছিল। কিন্তু সে এভাবে চলে যাবে, তা আমি মেনে নিতে পারছি না। ছোট মেয়েটি এখনো মা-মা করে কাঁদে। সন্তানটির কথা ভেবে সে ফিরে এলে আমি তাকে এখনো মেনে নিতে প্রস্তুত।”

এ বিষয়ে রিম্পা আক্তারের ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। তবে তার বাবা রহমান সরদার বলেন, তিনি শুনেছেন তার মেয়ে স্বামীকে জানিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। এরপর থেকে তাদের সঙ্গেও কোনো যোগাযোগ হয়নি।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, এ ঘটনায় ভুক্তভোগী রাজ্জাক শেখ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন