Latest

Country

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার মামলায় একজনের মৃত্যুদণ্ড

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১০:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার বুড়িচং উপজেলায় শিশু ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লার শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি ময়নাল হোসেন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালে ভারেল্লা গ্রামে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা মীমকে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে মরদেহ পলিথিনে মুড়িয়ে একটি টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখা হয়।

ঘটনার পর নিহত শিশুটির মা বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

২২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন