Latest

Health

কলাপাড়ায় কুকুরে কামড়ানো রোগীদের জন্য বিনামূল্যে ভ্যাকসিন প্রদান

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ২:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় কুকুরে কামড়ানো দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়েছে পৌর প্রশাসন। এ লক্ষ্যে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০০ ডোজ ভ্যাকসিন সরবরাহ করেছেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

বুধবার দুপুরে পৌর প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ভ্যাকসিন স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিকাশ রায়, এলজিইডির প্রকৌশলী মো. মনিরুজ্জামান, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিকাশ রায় জানান, দীর্ঘদিন ধরে ভ্যাকসিনের অভাবে কুকুরে কামড়ানো রোগীদের প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব হচ্ছিল না। পৌর প্রশাসনের এই উদ্যোগ রোগীদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে। তিনি ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

৩৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Health নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন