Latest

Country

গোবিপ্রবিতে ১৯ লাখ টাকার কেমিক্যাল ও সরঞ্জাম সরবরাহ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে একযোগে ৯টি বিভাগে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের কেমিক্যাল সরবরাহ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একইসঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা উন্নত করতে মেডিকেল সেন্টারে যুক্ত করা হয়েছে বেশ কিছু আধুনিক সরঞ্জাম।

আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার নিজ দপ্তরে সংশ্লিষ্ট বিভাগের প্রধানদের হাতে এসব কেমিক্যাল হস্তান্তর করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান উপস্থিত ছিলেন।

প্রথম ধাপে সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বোটানি, ফিশারিজ এবং অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ল্যাবরেটরি কার্যক্রম জোরদার করতে প্রয়োজনীয় কেমিক্যাল সরবরাহ করা হয়েছে। পরবর্তী সময়ে সব বিভাগে প্রয়োজনীয় গবেষণা উপকরণ সরবরাহ করা হবে বলে জানানো হয়।

উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর জানান, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং গবেষণা কার্যক্রম আরও এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অন্যদিকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় মেডিকেল সেন্টারে প্যাথলজি কার্যক্রমের জন্য প্রায় ৯ লাখ টাকা মূল্যের আধুনিক সরঞ্জাম সরবরাহ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই দিনে বিকেল ৪টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর প্যাথলজি সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

এখন থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন