Latest

Country

গাজীপুরে সম্পত্তি দখল ও বাবার কবর বিক্রির অভিযোগ, সন্তানদের সংবাদ সম্মেলন

শরিফুল ইসলাম, গাজীপুর
শরিফুল ইসলাম, গাজীপুর

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা, মারধর, প্রাণনাশের চেষ্টা এবং বাবার কবর বিক্রির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তিন ভাইবোন।

আজ গাজীপুর সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার বাহাদুরপুর এলাকায় নিজেদের বসতবাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বড় মেয়ে মর্জিনা আক্তার অভিযোগ করেন, তাদের বাবা আব্দুল মজিদ খানের মৃত্যুর দুই বছর পর তাদের মা, ৫২ বছর বয়সী শাহানাজ বেগম, নিজ বাড়ির ভাড়াটিয়া ২৬ বছর বয়সী রায়হানকে বিয়ে করেন এবং পৈতৃক সম্পত্তিতে বসবাস শুরু করেন। এরপর থেকেই মা ও সৎ বাবা মিলে তাদের পৈতৃক সম্পত্তি, এমনকি বাবার মৃত্যুর আগে সন্তানদের নামে লিখে দেওয়া বাড়ি ও জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন।

তাদের দাবি, মা শাহানাজ বেগম স্থানীয় আতিকুল ও হারুন নামের ব্যক্তিদের কাছে বাবার কবরসহ জমি বিক্রি করে দিয়েছেন।

ভুক্তভোগীরা আরও জানান, জমি দখলের জন্য স্থানীয় কিছু সন্ত্রাসী ভাড়া করা হয়। গত সোমবার রাতে তিন ভাইবোনকে বাড়ি থেকে বের করে দিয়ে গেট তালাবদ্ধ করে দেওয়া হয়। পরে মঙ্গলবার বিকেলে এলাকাবাসী ও পুলিশের সহায়তায় তারা বাড়িতে ফিরে আসেন।

বাড়িতে প্রবেশ করে তারা দেখতে পান, ঘরের আসবাবপত্র এলোমেলো এবং ঘরে থাকা অলংকারও নিখোঁজ।

এ ঘটনায় বড় মেয়ে মর্জিনা আক্তার বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন