Latest

Country

সাতক্ষীরায় কেমিক্যাল মেশানো ৯ হাজার কেজি আম জব্দ ও ধ্বংস

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১০:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী পথে কেমিক্যাল ও কার্বাইড ব্যবহার করে পাকানো প্রায় ৯ হাজার কেজি অপরিপক্ক আম জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ আম আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশ কালিগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালায়। তল্লাশির সময় ট্রাক থেকে ৩৫১ ক্যারেট, প্রায় ৯ হাজার কেজি আম জব্দ করা হয়। মুনাফালোভী ব্যবসায়ীরা এসব অপরিপক্ক আমে বিষাক্ত কার্বাইড মিশিয়ে কৃত্রিমভাবে পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করছিল।

জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি বিবেচনায় বুধবার দুপুরে জব্দকৃত এসব আম সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় পৌরসভার আবর্জনার ভাগাড়ে নিয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত বিষয়টি নিশ্চিত করে জানান, সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

১৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন