Latest

Country

লঘুচাপের প্রভাবে বরিশালে মাঝারি ও ভারি বৃষ্টি, জলাবদ্ধতা ও জনভোগান্তি

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১০:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালে সকাল থেকেই মাঝারি ও ভারি বৃষ্টিপাত হচ্ছে।

বুধবার (আজ) সকাল ১০টার পর থেকে কখনো ভারি, আবার কখনো মাঝারি আকারে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকে।

টানা বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনের তীব্র গরমের পর এই বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এলেও অফিসগামী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পথচারীদের ভোগান্তি বেড়েছে। একই সঙ্গে শহরে যানবাহনের সংকটও দেখা দিয়েছে।

বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপ এবং ঘন মেঘের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। এ পরিস্থিতি আগামী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে তারা। এ সময় বরিশাল নদীবন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তবে আবহাওয়া খারাপ থাকলেও এখন পর্যন্ত বরিশাল নদীবন্দর থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন