Latest

Country

বগুড়ায় তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টি, জনজীবনে স্বস্তি ফিরল

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৯:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়ায় টানা কয়েক দিনের তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। বুধবার সকালে জেলার বিভিন্ন এলাকায় এই বৃষ্টি শুরু হয়।

কোথাও হালকা, কোথাও মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে। দীর্ঘদিনের তাপপ্রবাহের পর এই বৃষ্টি জনজীবনে স্বস্তি এনে দিয়েছে।

গত কয়েক দিন ধরে জেলার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছিলেন। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, রিকশাচালক, দিনমজুর, শ্রমিক ও পথচারীরা অসহনীয় গরমে বেশি কষ্টে ছিলেন। শহরের রাস্তাঘাট, বাজার ও জনসমাগমস্থলগুলোতে মানুষের ভোগান্তি ছিল স্পষ্ট।

বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমে আসে এবং পরিবেশে শীতলতা ফিরে আসে। এতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। অনেকেই জানান, কয়েক দিনের অসহনীয় গরমের পর এই বৃষ্টি যেন প্রাণ ফিরিয়ে দিয়েছে।

এ বছর বৈশাখ মাসের শুরু থেকেই বৃষ্টিপাত কম হওয়ায় গরমের তীব্রতা দ্রুত বেড়ে যায়। একাধিক দফা তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে এক পশলা বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে।

শুধু মানুষই নয়, এই বৃষ্টি প্রকৃতি ও কৃষিক্ষেত্রের জন্যও উপকারী হয়েছে। মৌসুমি ফল আম, কাঁঠাল ও লিচুর বাগানে এই বৃষ্টি ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন চাষিরা। পাশাপাশি ফসলি জমিতে আর্দ্রতা ফিরে আসায় কৃষকরাও সন্তোষ প্রকাশ করেছেন।

বগুড়া আবহাওয়া অফিস জানায়, বুধবার সকাল পর্যন্ত জেলায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে তারা।

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন