Latest

Country

নোয়াখালীতে বজ্রপাতে মেধাবী শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

আবদুর রহিম, নোয়াখালী
আবদুর রহিম, নোয়াখালী

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৮:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নোয়াখালী জেলার কবিরহাট, হাতিয়া ও সুবর্ণচর উপজেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক বজ্রাঘাতে এক মেধাবী শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন সুবর্ণচরের তানজিনা আক্তার (১৭), কবিরহাটের মো. আয়মান (৯) এবং হাতিয়ার আরাফাত হোসেন (২২)।

জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নে বজ্রাঘাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে তানজিনা আক্তার মারা যান। তিনি স্থানীয় ইসমাইলিয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তানজিনা গত বছর দাখিল পরীক্ষায় পুরো উপজেলা থেকে জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থীর একজন ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরের পাশে বজ্রাঘাত হলে তীব্র শব্দে তিনি স্ট্রোক করে ঘটনাস্থলেই মারা যান।

এর আগে সোমবার দুপুরে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে বাড়ির আঙিনায় খেলার সময় বজ্রাঘাতে মো. আয়মান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার রফিক মিয়ার ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একই দিন দুপুরে হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নে মাঠ থেকে বাদাম তুলে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে আরাফাত হোসেন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়। স্বজনরা জানান, নিজের মায়ের চোখের সামনেই বজ্রাঘাতের শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যদিকে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বজ্রাঘাতে একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

২২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন